এই মেরুন ঝুমকা বক্স শুধু একটি দুলের সেট নয়, এটি আপনার সাজের জন্য একটি পূর্ণাঙ্গ স্টাইল কালেকশন। এক বক্সেই রয়েছে ১২ জোড়া ভিন্ন ভিন্ন ডিজাইনের ঝুমকা—প্রতিটাই যত্নসহকারে তৈরি এবং নজরকাড়া ফিনিশিংয়ে সাজানো।
প্রতিটি দুলে রয়েছে সুন্দর ঝুলন্ত ডুল, যা হাঁটার সময় বা হালকা নড়াচড়ায় ঝুমঝুম করে দুলে উঠে। এই মৃদু দোলাই আপনার লুককে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
মেরুন রঙের এই বক্সটি বিশেষভাবে মানিয়ে যায় বিয়ে, গায়ে হলুদ, ঈদ, পূজা বা যেকোনো উৎসবের সাজের সাথে। শাড়ি, কুর্তি কিংবা থ্রি-পিস—সব পোশাকের সাথেই সহজে ম্যাচ করে।
হালকা ও আরামদায়ক হওয়ায় দীর্ঘ সময় পরলেও কানে ভারী লাগে না। নিজের জন্য হোক বা প্রিয় কাউকে উপহার দেওয়ার জন্য—এই মেরুন ঝুমকা বক্স একটি চমৎকার পছন্দ।
আমাদের এই কম্বো সেট এ পেয়ে যাচেছন আপনার শখের নারীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় কানের দুল দিয়ে সাজিয়ে নেওয়ার কানের দুল।



